
বসুন্ধরা কিংস-আবাহনীর অপেক্ষায় বাফুফে
আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা। কিন্তু আসন্ন মৌসুমে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো দল বদলেই অংশ নিতে পারেনি ক্লাবগুলো।




