
জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সারিয়াকান্দির ফুলবাড়ীতে অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

















