
কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি বিশেষ আদালত (তেহরান রিভলিউশনারি কোর্ট)। এর আগে অন্য একটি মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর। সেই সাজাও বহাল রয়েছে। ফলে সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তির মেয়াদ আরও বাড়ল। তবে নতুন মামলায় ঠিক কী
