
দিনাজপুর বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.০৫ শতাংশ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। সোমবার সকাল ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।


