দিনাজপুর বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.০৫ শতাংশ

দিনাজপুর বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.০৫ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবার এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ০১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১৩ হাজার ৬৩৯ জনের মধ্যে ছাত্র ৬ হাজার ৪৮৭ জন এবং ছাত্রী ৭ হাজার ১৫২ জন।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি। গত বছর এ সংখ্যা ছিল ৪৮টি। অন্যদিকে, শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৮টিতে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ১৩টি।

ফলাফল প্রকাশের সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মো. জহিরুল ইসলাম প্রামানিক, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম বাবুসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন