
যে ধূমকেতু আর দেখা যাবে না ১ লাখ ৭০ হাজার বছরে
আগামী দুই সপ্তাহ ধরে দক্ষিণ গোলার্ধের আকাশে দেখা যাবে একটি বিরল ধূমকেতু। এরপর দৃষ্টির আড়ালে চলে যাবে এক লাখ ৭০ হাজার বছরের জন্য। জ্যোতির্বিজ্ঞানী জশ আওরাকি বলেন, এই ধূমকেতুটি উত্তর গোলার্ধে ভ্রমণ করছিল, কিন্তু এটি সূর্যকে প্রদক্ষিণ করে এখন দক্ষিণে দৃশ্যমান হয়েছে।
