
দখলবাজিতে বিলীনের পথে ধূপখোলা মাঠ
স্বৈরাচার এরশাদ আমলে ২৬২টি দোকান নির্মাণের নামে শুরু হয়েছিল পুরান ঢাকার ধূপখোলা মাঠ দখলের ইতিহাস। তারই ধারাবাহিকতায় নাম লিখিয়েছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ তৈরির মুলা ঝুলিয়ে পুরো মাঠটি গ্রাস করার চেষ্টা করেন তিনি। শুরু করেছিলেন বিশাল মার্কেট নির্মাণের কাজ।
