
অ্যাম্বুলেন্সে অস্ত্র বহনের ইসরাইলি দাবি ভিত্তিহীন: ব্রিটিশ চিকিৎসক
ডা. তাহির মোহাম্মদ বলেন, ‘হিজবুল্লাহ অ্যাম্বুলেন্স ব্যবহার করে অস্ত্র পরিবহন করছে’-ইসরাইলের এমন দাবির ‘বিন্দুমাত্র’ প্রমাণ আমি দেখিনি। বরং আমরা দেখেছি দক্ষিণ লেবাননে একজন সাংবাদিক হামলার শিকার হওয়ার পর সাহায্য করতে আসা অ্যাম্বুলেন্স ও ত্রাণকর্মীদের বাধা দেওয়া হয়েছে। ফলে ওই সাংবাদিক সেখানে মারা যান।










