
সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল, ‘মুক্তিতে বাধা নেই’
হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। সর্বশেষ মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা। একই সঙ্গে এই মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুলও


