
৮ বছরেও শেষ হয়নি মডেল মসজিদ নির্মাণের কাজ
ফেনীর ফুলগাজীতে আট বছরেও শেষ হয়নি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ।কয়েক দফায় মেয়াদ বাড়ানো এবং ঠিকাদার পরিবর্তন করা হলেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।




