
হারাগাছে শৌচাগার সংকটে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ, ভোটের মাঠে সমালোচনা
নামে পৌরসভা হলেও গফুরটারীতে প্রবেশ করলে মনে হবে আদিম যুগের কোনো বন্দিশালা। প্রায় তিন হাজার মানুষের বসবাস থাকলেও এখানে ব্যবহারযোগ্য কোনো শৌচাগার নেই। ছয় দশক ধরে চলা এই অমানবিক অবস্থা এখন একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে।
