
আগাম জাতের সরিষায় বাম্পার ফলন, মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নীলফামারীতে এ বছর আগাম জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। বর্তমানের সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কম সময়ে ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় সরিষা চাষে দিনে দিনে তাদের আগ্রহ বেড়েছে। আলু চাষে লোকসানের কারণে অনেক কৃষক এখন সরিষা চাষে ঝুঁকছেন।


