
স্বাদে-গন্ধে অনন্য সুগন্ধার ইলিশ
ঝালকাঠি শহরের দক্ষিণ প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে সুগন্ধা নদী। মিষ্টি পানির এই নদীর দৈর্ঘ্য ২১ কিলোমিটার ও প্রস্থ ৪০০ মিটার। কালের সাক্ষী হয়ে বয়ে চলা নদীটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, দেশজুড়ে পরিচিতি পেয়েছে স্বাদে-গন্ধে অনন্য ইলিশের জন্য। দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী ও সাগরের ইলিশ ঝালকাঠির বাজার

