
তারাগঞ্জে ৭ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দীর্ঘদিন সংস্কারের অভাবে ধোলাইঘাট বাজার থেকে পীরপাড়া মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ-কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে প্রতিদিন এ সড়কে চলাচলকার
