মুজিববাদ কালচারালকে আমরা এখনো ভাঙতে পারিনি: সাদিক কায়েম

মুজিববাদ কালচারালকে আমরা এখনো ভাঙতে পারিনি: সাদিক কায়েম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছরে কালচারাল এস্টাবলিস্টমেন্ট, শাহবাগ কায়েমের মাধ্যমে দেশে অবৈধ শাসনকে বৈধতা দিয়েছে। আয়নাঘর থেকে শুরু করে জুলুম, নির্যাতনকে বৈধতা দিয়েছে। সেই মুজিববাদ কালচারালকে আমরা এখন পর্যন্ত ভাঙতে পারিনি।

শনিবার বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর থেকে আমরা বলে আসছি কালচারাল এস্টাবলিস্টমেন্ট ভাঙার জন্য। কালচারে যারা ফ্যাসিস্ট আছে, তাদের এখান থেকে হঠাতে হবে এবং এ জুলাইয়ের যে স্পিড, জুলাইয়ের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা তা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। এজন্য জুলাই শহীদদের নিয়ে ডকুমেন্টারি, নাটক তৈরি করা যেতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করব সরকার সে জায়গাগুলোতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। অন্যান্য যে সংগঠনগুলো আছে, তারা যেন দায়িত্বশীল আচরণ করে। এর পাশাপাশি আমাদের প্রথম দাবি ছিল এ খুনি হাসিনা আমাদের যে ২০০০ ভাইবোনকে খুন করেছে, ৪০ হাজার ভাইবোনকে পঙ্গু করেছে। গত ১৬ বছরে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীন বাংলাদেশে বিচার হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন