বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন আবার বাড়তে শুরু করায় বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কয়েকটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৪ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ ডলার ৭২ সেন্টে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বৈশ্বিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...