সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

আমার দেশ অনলাইন

সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক অ্যাভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ এবং জরুরি সহায়তা কার্যক্রম চালাতে একটি দল পাঠানো হয়েছে।

দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় পাহাড়ি পথ অতিক্রম করতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল। তিনি বলেন, নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উড্ডয়ন করে এবং ৯টা ৪৩ মিনিটে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। এতে একজন পাইলটসহ মোট ১৪ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের এবং দুজন কেনিয়ার নাগরিক।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন