নৌপথে অবাধ চলাচলে হুমকি সহ্য করা হবে না: মিসরের পররাষ্ট্রমন্ত্রী

নৌপথে অবাধ চলাচলে হুমকি সহ্য করা হবে না: মিসরের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, কোনো দেশকেই অবাধ নৌচলাচলের পথে বাধা হতে দেওয়া হবে না, বিশেষ করে হরমুজ প্রণালী, বাব আল-মানদেব এবং লোহিত সাগরে। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার আল-আলামেইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নৌচলাচলের ওপর হুমকি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি।’

আবদেলাত্তি আরো বলেন, নৌ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক চুক্তির আলোকে গুরুত্বপূর্ণ সব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পাশাপাশি লোহিত সাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন