পাক প্রধানমন্ত্রীর সৌদি সফর কতটা তাৎপর্যপূর্ণ

পাক প্রধানমন্ত্রীর সৌদি সফর কতটা তাৎপর্যপূর্ণ
ছবি: সংগৃহীত

সৌদি আরব সফর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পুরো অঞ্চল একটি সংকটপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা শুধু সৌদি আরবের জন্যই নয়, তুরস্ক ও পাকিস্তানের জন্যও সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। কারণ এই দুই দেশের সঙ্গেই ইরানের সীমান্ত রয়েছে।

এই অঞ্চলের যেকোনো ধরনের অস্থিতিশীলতার সরাসরি প্রভাব পড়বে এসব দেশের ওপর। চলতি বছরের এপ্রিল থেকেই এর প্রস্তুতি শুরু হয়, যখন তথাকথিত ‘আর-৪’ দেশ-মিশর, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক রিয়াদে প্রথমবারের মতো বৈঠকে বসে। আলোচনার নেতৃত্ব দিয়ে তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার দায়িত্ব পাকিস্তানকে দেয়।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ওই চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব বৈঠকেই মূলত আলোচনার বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়েছে।

এর ফলে, সামরিক সক্ষমতা, প্রযুক্তি, জ্বালানি সম্পদ এবং সৌদি আরবের বিপুল আর্থিক শক্তির সমন্বয়ে অঞ্চলটির প্রভাবশালী শক্তিগুলো একসঙ্গে কাজ করার পথে এগোচ্ছে। ইরান যুদ্ধের পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন