ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ, আগামী সপ্তাহে ভোট

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ, আগামী সপ্তাহে ভোট
ছবি: সংগৃহীত।

হেগসেথকে অভিশংসনের প্রস্তাব আনতে পারেন ম্যাসি, আগামী সপ্তাহেই ভোটের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব আগামী সোমবার উত্থাপন করতে পারেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এ প্রস্তাবের ওপর আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হতে পারে। বৃহস্পতিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ম্যাসি।

বিজ্ঞাপন

প্রস্তাবটি উত্থাপিত হলে হেগসেথকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরুর পথ তৈরি হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাসি বলেন, ট্রাম্প যদি হেগসেথের মতো তার নিয়োগ দেওয়া কর্মকর্তাদের পরিবর্তন করতে চান, তাহলে সিনেটে তাদের উত্তরসূরিদের নিয়োগ নিশ্চিত করার সুযোগ থাকা অবস্থাতেই তা করা উচিত।

তিনি আরো বলেন, ‘আমার আনা হেগসেথকে অভিশংসনের প্রস্তাবটি ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর যা করতে যাচ্ছে, তার তুলনায় অনেক নমনীয়। তারা শুনানি ও বিচারপ্রক্রিয়া চালাবে।’

অভিশংসনের প্রস্তাব এবং সিনেটে বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনার মধ্যে হেগসেথ ও তার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রচার শুরু করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর লক্ষ্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের ভাবমূর্তি উজ্জ্বল করা।

পেন্টাগনের নেতৃত্ব নিয়ে নিজ দলের অনেক রিপাবলিকানও হেগসেথের সমালোচনা করছেন। ফলে অভিশংসনের উদ্যোগ তার জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন