আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী বাহিনীর

আমার দেশ অনলাইন

বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের বিপ্লবী বাহিনীর

ইরানে নতুন করে বিক্ষোভের বিষয়ে সতর্ক করে দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দমনে গত জানুয়ারির চেয়ে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার রাষ্ট্রীয় টিভিতে বিবৃতিটি সম্প্রচার করা হয়।

বিজ্ঞাপন

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির জানিয়েছে, জানুয়ারির বিক্ষোভে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে এর জন্য ইরানি কর্তৃপক্ষ ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করা ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।

ইরানের নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে বেশ কয়েকটি অধিকার সংগঠন ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানিদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে শাসনব্যবস্থা উৎখাতের আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...