ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া এবং আরও ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার।

বিজ্ঞাপন

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের নতুন আক্রমণে গাজায় গত সপ্তাহেই ১ লাখ ৪২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাছাড়া দখলদার বাহিনী সবশেষ তাঁবু ও চ্যারিটি কিচেনেও হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৮২৮ জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন