আমি ব্যালটে থাকলে বিপুল ভোটে জিতে যেতাম: ট্রাম্প

আমি ব্যালটে থাকলে বিপুল ভোটে জিতে যেতাম: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনের ব্যালট পেপারে তার ছবি থাকলে রিপাবলিকান পার্টি জয়ী হতো বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের মুখে পড়ার পর নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘আমি ব্যালটে ছিলাম না, আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ভোটে জিতে যেতাম!’

টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি ‘এই ফলাফলগুলো মেনে নিতে পুরোপুরি ইচ্ছুক’ এবং বিরোধী দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা সম্ভবত কোনো একটা উপায় বের করে নেব।’

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন