হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

হরমুজ থেকে ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিজেদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারি অব্যাহত রয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ দাবি করেন। তিনি বলেন, ইরানের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং সংলগ্ন সমুদ্রাঞ্চলে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওয়াশিংটনের আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পাল্টাপাল্টি সামরিক দাবির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন