ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি মার্কিন সিনেটরের আহ্বান
সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধ করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্যামি ডাকওয়ার্থ বলেন, ‘এই সংঘাতের জন্য অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।’

ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলের এই সিনেটর যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য। তিনি আরো বলেন, ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে গ্যাসোলিন ও ডিজেলের জন্য অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারের বেশি খরচ করতে হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন