মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব

মক্কা চুক্তির বৈঠকে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানাল সৌদি আরব
মক্কা প্রতিরক্ষা জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটির দ্বিতীয় বৈঠকে একটি 'ঐক্যবদ্ধ অবস্থান' নিশ্চিত করা হয়েছে। ছবি: সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়

মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নিতে দেশগুলোর যৌথ উদ্যোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খালিদ বিন সালমান বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের অধীনে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক রাজনৈতিক ও প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদারে দেশগুলোর যৌথ পদক্ষেপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে বৈঠকে দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান ও ভূমিকার বিষয়টিও উঠে এসেছে।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা চুক্তির অগ্রগতি পর্যালোচনা করেছে। এ সময় যৌথ প্রতিরক্ষা-সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে তিন দেশ চুক্তির আওতায় সম্মিলিত প্রতিরক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার অগ্রগতিও পর্যালোচনা করে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন