সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই

গণমাধ্যম ব্যক্তিত্ব ও জনহিতৈষী টেড টার্নার মারা গেছেন। টেলিভিশন সংবাদে বৈপ্লবিক পরিবর্তন আনা ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

টার্নার এন্টারপ্রাইজেস এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার পরিবারের সান্নিধ্যে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বিজ্ঞাপন

ওহাইওতে জন্মগ্রহণকারী আটলান্টার এই ব্যবসায়ী, তার স্পষ্টভাষী স্বভাবের জন্য ‘দ্য মাউথ অব দ্য সাউথ’ নামে পরিচিত ছিলেন। তিনি এমন এক গণমাধ্যম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যার মধ্যে সিএনএন ছাড়াও অন্তর্ভুক্ত ছিল চলচ্চিত্র ও কার্টুনের জনপ্রিয় চ্যানেল, পাশাপাশি আটলান্টা ব্রেভসের মতো পেশাদার ক্রীড়া দলও।

সূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন