‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ধ্বংস করাই ইরানের লক্ষ্য’

‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ধ্বংস করাই ইরানের লক্ষ্য’
ছবি: সংগৃহীত

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও আক্রমণ পরিচালনার সক্ষমতা ধ্বংস করাই এখন মূল লক্ষ্য। তাদের দাবি, এরপর আরো ধাপে ধাপে অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যেন না ভাবে যে বর্তমান পরিস্থিতি একইভাবে চলতে থাকবে।

তিনি আরো বলেন, ‘এখন ইরানের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সামরিক অবকাঠামো ধ্বংস করা। এরপর আমাদের অভিযানের পরবর্তী ধাপ শুরু হবে।’

এদিকে, ইরানের কয়েকটি শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—ইরানের এমন সামরিক সক্ষমতা লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালাচ্ছে, আর ইরানও এর জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন