যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া ইরান: ট্রাম্প
Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়াভাবে চেষ্টা করছে ইরান। তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে যেতে পারে। পেনসিলভানিয়ায় এক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই ইরানকে পরাজিত করব।’

ট্রাম্প বলেন, ইরানের বিষয়ে সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। তবে এতে ইরান খুশি নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ইরানের নেতারা এই সংঘাত শেষ করতে আলোচনায় বসতে চান।

ট্রাম্প বলেন, ‘তারা খুব দ্রুত সমঝোতা করতে মরিয়া। আমরা যা করছি, তা তাদের ভালো লাগছে না। তারা সত্যিই চুক্তি করতে চায়। এখন দেখা যাক, আমরা তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছাব, নাকি বিষয়টি এখানেই শেষ করে দেব।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে উৎপাদন ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের জন্য একটি সমঝোতা স্মারক সই হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন