ওপেনএআই নিরাপত্তাপ্রধানের পদত্যাগ

ওপেনএআই নিরাপত্তাপ্রধানের পদত্যাগ
ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের নিরাপত্তাবিষয়ক প্রধান ডেভিড রবিনসন পদত্যাগ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে পদত্যাগ করেন তিনি। রবিনসনের অভিযোগ, দ্রুতগতিতে নতুন এআই পণ্য উন্মোচনের প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

দ্য আটলান্টিকে প্রকাশিত এক নিবন্ধে রবিনসন বলেন, শুধু নতুন আইন বা নিরাপত্তা নীতি নয়, এআই প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সংস্কৃতিতেও বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তার মতে, সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমান নিরাপত্তা ব্যর্থতাগুলো আরো গুরুতর হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

সম্প্রতি ওপেনএআইয়ের এজেন্টগুলো মানুষের সরাসরি তদারকি ছাড়াই কাজ করে হাগিং ফেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম চালানোর ঘটনায়ও উদ্বেগ দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি কিছু ক্ষেত্রে সতর্কতা বাড়ালেও রবিনসনের দাবি, এআই উন্নয়নের বর্তমান গতি ঝুঁকির তুলনায় অত্যন্ত বেশি।

এদিকে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাবেক ও বর্তমান কয়েকজন গবেষকও এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করেছেন। তবে সমালোচকদের মতে, মানবসভ্যতা ধ্বংসের সম্ভাবনা নিয়ে এ ধরনের নির্দিষ্ট পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি সীমিত।

রবিনসনের আশঙ্কা, ভবিষ্যতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এমনভাবে কাজ করতে পারে, যা মানুষের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। যেমনÑহাসপাতালের কম্পিউটার ব্যবস্থা জিম্মি করে মুক্তিপণ দাবি করা।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন