যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা কাজে লাগিয়ে এক সমন্বিত ও জটিল অভিযানের মাধ্যমে এই স্বয়ংক্রিয় ডুবোযানটি আটক করা হয়।

বিজ্ঞাপন

নৌবাহিনী ডুবোযানটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে শনাক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, ড্রোনটির তথ্য বা ডেটা উদ্ধারের জন্য যানটি বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরআগে সেপ্টেম্বরে হরমুজ প্রণালিতে অত্যাধুনিক আরেকটি মার্কিন সাবমেরিন ড্রোন আটক করে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।

হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক, মানুষবিহীন ও স্মার্ট একটি সাবমেরিন আটক করে ইরানের নৌবাহিনী।

সূত্র: ডন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন