প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’: ট্রাম্প

আমার দেশ অনলাইন

প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’: ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে নৈশভোজের সময় গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে বলেন, ‘এর চেয়ে বিপজ্জনক কোনো পেশার কথা কল্পনাও করতে পারি না।’

বিজ্ঞাপন

মাত্র গত কয়েক বছরে ডোনাল্ড ট্রাম্পের আশপাশে এটি তৃতীয় গুলি বা গুলি চালানোর চেষ্টার ঘটনা।

ট্রাম্প বলেন, একটি বিপজ্জনক পদে থাকা সত্ত্বেও তিনি বেশ স্বাভাবিক জীবনযাপন করেন। বলেন, তিনি ভয়ে মানসিকভাবে বিধ্বস্ত কোনো ব্যক্তি নন। চরম বিপদেও তিনি বিচলিত হন না বলে দাবি করেন ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনা তাকে কতটা প্রভাবিত করছে এমন প্রশ্নে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি এটা নিয়ে ভাবতে পছন্দ করি না। এটা একটা বিপজ্জনক জীবন হওয়া সত্ত্বেও আমি বেশ স্বাভাবিক জীবনযাপন করি। আমার মনে হয়, যতটা ভালোভাবে সামলানো যায়, আমি ততটাই সামলাই।’

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন