আনন্দবাজারের প্রতিবেদন

চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান, ত্রিদেশীয় ‘কৌশলগত জোটের’ গুঞ্জন

চীন সফরে বাংলাদেশের সেনাপ্রধান, ত্রিদেশীয় ‘কৌশলগত জোটের’ গুঞ্জন

চীন সফরে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালেই চীনের উদ্দেশে রওনা দেন তিনি। বেইজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই দেশটি সফরে গেলেন তিনি। তাছাড়া সেনাপ্রধান এমন সময় চীন যাচ্ছেন, যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান ও চীন। এই অঞ্চলে সহযোগিতার জন্য রয়েছে ‘সার্ক’ থাকলেও তা প্রায় এক দশক ধরে (ভারতের কারণেই) নিষ্ক্রিয়। এ অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকেও কাছে টানতে চাইছে ইসলামাবাদ ও বেইজিং।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দাবি করেছেন, পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান।

চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের চীন সফর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও ত্রিদেশীয় ‘কূটনৈতিক জোট’ গঠনের বিষয়ে এই সফরে কোনো আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের চীন সফরের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের। সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

ঘটনাক্রমে ওয়াকার-উজ-জামান যখন চীন সফরে গেলেন, তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রয়েছেন পাকিস্তানে। ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে বুধবারই ইসলামাবাদে পৌঁছেছেন ওয়াং। আগামী শনিবার আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আসার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন