আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালিতে গুজরাটগামী থাই জাহাজে হামলায় ভারতের নিন্দা

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে গুজরাটগামী থাই জাহাজে হামলায় ভারতের নিন্দা

গুজরাট অভিমুখে যাত্রা করা থাইল্যান্ডের পতাকাবাহী মালবাহী জাহাজ হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১১ মার্চ হরমুজ প্রণালিতে থাই জাহাজ ময়ূরী নারিতে হামলার খবর আমরা দেখেছি। জাহাজটি ভারতের কান্ডালা যাচ্ছিল। পশ্চিম এশিয়ায় চলা সংঘাতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে সামরিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও জানানো হয়, এ সংঘাতের প্রাথমিক পর্যায়ে একাধিকবার এ ধরনের আক্রমণে মূল্যবান প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছে। আক্রমণের তীব্রতা এবং প্রাণহানি শুধু বাড়ছে বলে মনে হচ্ছে।

বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে নিরপরাধ অসামরিক ক্রু সদস্যদের বিপদে ফেলা, অথবা নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা উচিত নয় বলে বলছে ভারত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...