ইসরাইল গাজায় সশস্ত্র সংঘাত ও মানবাধিকার বিষয়ক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর জন অসফ। জর্জিয়া অঙ্গরাজ্যে পুনর্নির্বাচনের অপেক্ষায় থাকা অসফ বৃহস্পতিবার এক বিতর্কে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ইসরাইল গাজায় গণহত্যা চালিয়েছে কি না-সেই বিষয়টি নির্ধারণের দায়িত্ব ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের’ (আইসিসি)। এরপর জর্জিয়ার এই সিনেটর তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্সের কঠোর সমালোচনা করেন। কারণ কলিন্স আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সংস্থাটির অর্থায়ন বন্ধের বিষয়টিকে সমর্থন জানিয়েছিলেন।
বিজ্ঞাপন
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরু করে। এখন পর্যন্ত ইসরাইলি হামলয় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আর জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


