যুদ্ধের আগের মাত্রা ছাড়াল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি

যুদ্ধের আগের মাত্রা ছাড়াল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চার দিন যুদ্ধ শুরুর আগের গড় মাত্রা ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর—এই চার দিনে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৯৫ লাখ থেকে ২ কোটি ২৫ লাখ ব্যারেলে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগের এক বছরে অঞ্চলটির তেল রপ্তানির গড় ছিল দৈনিক ১ কোটি ৮০ লাখ ব্যারেল।

কেপলারের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির সাত দিনের চলতি গড় ছিল দৈনিক ১ কোটি ৮৫ লাখ ব্যারেল। এই হিসাবের মধ্যে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরও ধরা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই তেল রপ্তানি বাড়ার এই তথ্য সামনে এল। জাহাজ চলাচলবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান মেরিস্কসের তথ্য অনুযায়ী, এর মধ্যে হরমুজ প্রণালিতেই সাতটি হামলার ঘটনা ঘটেছে।

এদিকে ইউকেএমটিও জানিয়েছে, ২ অক্টোবর থেকে হরমুজ প্রণালি অথবা এডেন উপসাগরে প্রতিদিন অন্তত একটি করে হামলার ঘটনা ঘটেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন