হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলায় একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কয়েক ঘণ্টা পর ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সামনে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের প্রভাবে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, হামলায় ভবনটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

যদিও কর্তৃপক্ষের বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ভবনটির নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, তবে প্রকাশিত একটি ছবিতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...