ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা স্থগিত করলেন আদালত

ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা স্থগিত করলেন আদালত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আশ্রয় নিষেধাজ্ঞা স্থগিত করেছেন মার্কিন ফেডারেল আদালত। বুধবার এক রায়ে ডিস্ট্রিক্ট বিচারক মস বলেছেন, দক্ষিণ সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদন নিষিদ্ধ করে প্রেসিডেন্ট ট্রাম্প তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন। খবর আল জাজিরার।

বিচারক ১২৮ পৃষ্ঠার মতামতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্রয় নিষেধাজ্ঞা তার নির্বাহী ক্ষমতার বাইরে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় চাওয়া বৈধ। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। আদেশে অভিবাসীদের আশ্রয় প্রার্থনা স্থগিত করা হয়।

ওই নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দক্ষিণ সীমান্ত পরিস্থিতি আমেরিকার ওপর আক্রমণ।’

তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত বিচারক মস তার রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি রায়ে বলেছেন, ‘প্রেসিডেন্ট এই নিষেধাজ্ঞা দিতে পারেন না। তার এই ক্ষমতা নেই।’

মস আরো বলেন, যাদের অভিবাসন আবেদন বিচারাধীন রয়েছে, তারা প্রেসিডেন্টের ডিক্রির ফলে ক্ষতিগ্রস্ত হবেন।

এ রায়ের বিরুদ্ধে আপিল করতে ট্রাম্প প্রশাসনকে ১৪ দিন সময় বেঁধে দিয়েছেন বিচারক।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন