তেহরানের বার্তা

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ থাকলে পাল্টা হামলা করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ থাকলে পাল্টা হামলা করবে না ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। গত ১৩ দিন ধরে চলা যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর শুক্রবার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। এরপর থেকে কোনো পক্ষই নতুন কোনো হামলা চালায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ করে দিতেই হামলায় বিরতি দেওয়া হয়েছে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, দীর্ঘদিনের অভিযানে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং অস্ত্রভান্ডারের ওপরও চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইরানের ওই কর্মকর্তা বলেছেন, তেহরান এই বিরতিকে স্থায়ী পরিবর্তন হিসেবে দেখছে না। তাদের মতে, এটি কৌশলগত বিরতি হতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা এখনো সীমিত।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তবে হামলা বন্ধ থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন