যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিপুলভাবে এগিয়ে ডেমোক্র্যাটরা

প্রতিনিধি পরিষদ ও সিনেটে বিপুলভাবে এগিয়ে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে ৬০টি আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী জয়ী হয়েছেন। তবে এখনো ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০৪ জন ও রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।

সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০ আসনের মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে না—এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত ও ৩১টি রিপাবলিকান-সমর্থিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন