চীনে পৌঁছালেন পুতিন, ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক

চীনে পৌঁছালেন পুতিন, ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক
শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেন পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ভোরে চীনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম প্রধান কেন্দ্র শেনজেনে পৌঁছান তিনি।

সফরকালে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠকের কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বের প্রভাবশালী তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসানে সমঝোতার উদ্যোগ হিসেবে পুতিন এ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।

গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তিন নেতার মধ্যে আলোচনার উদ্যোগকে তিনি স্বাগত জানান। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন, বৈঠকে তাঁরা ‘বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা’ করবেন। সে সময় তিনি বলেন, ‘আমরা ইরানের যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছি।’

এদিকে, এআই ও পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিগুলোর ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে দেওয়া বক্তব্যে চীনের জিনপিং বলেন, এই অঞ্চলে একটি অভিন্ন জনগোষ্ঠী গড়ে তোলা এবং যৌথ সমৃদ্ধি অর্জনে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

তিনি বলেন, উন্মুক্ত এশিয়া-প্যাসিফিক অর্থনীতি প্রতিষ্ঠায় বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং পরিবেশবান্ধব ও কম কার্বন নিঃসরণভিত্তিক অর্থনৈতিক রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান জিনপিং।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...