সাইবেরিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯

সাইবেরিয়ায় রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯
সাইবেরিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ১৯ জন আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের জনবসতিহীন এলাকায় নিয়মিত ফ্লাইট চলাকালে এএন-১২ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিধ্বস্ত এএন-১২ বিমানটি সামরিক সরঞ্জাম ও সেনাসদস্য পরিবহনের পাশাপাশি উদ্ধার অভিযানেও ব্যবহৃত হয়ে থাকে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা জানা যায়নি।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...