ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিচারের দাবি রাশিদা তালিবের

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিচারের দাবি রাশিদা তালিবের
রাশিদা তালিব। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসওম্যান রাশিদা তালিব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালিব লিখেছেন, ‘যুদ্ধাপরাধীরা আমাদের শহরগুলোতে অবাধে ঘুরে বেড়াবে, এমন বিষয়কে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না। গাজা ও লেবাননে গণহত্যা ও ব্যাপক হত্যাযজ্ঞের জন্য ইয়োভ গ্যালান্ট দায়ী। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’

বিজ্ঞাপন

আগামীকাল নিউইয়র্ক সিটিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে গ্যালান্টের।

এর আগে আজ হিন্দ রাজাব ফাউন্ডেশন জানিয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগে গ্যালান্টের বিচারের দাবিতে তারা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে আবেদন জমা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন