জব্দকৃত অর্থ দিয়ে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান: গারিবাদি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জব্দকৃত অর্থ দিয়ে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান: গারিবাদি

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন, কাতারে আটকে থাকা অর্থ দিয়ে প্রয়োজনীয় পণ্য কেনা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা অনুযায়ী, ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমাবদ্ধ থাকা অর্থ ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছে। এটি ওই চুক্তি বাস্তবায়নের একটি অংশ।

তবে এই তহবিল ছাড় ও ব্যবহারের প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে বা কখন তা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, ‘কাতারের কর্মকর্তাদের, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে প্রাথমিক ৬০০ কোটি ডলারের একটি অংশ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য কেনা হবে এবং সেগুলো ইরানের কাছে সরবরাহ করা হবে।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন