গাজা যুদ্ধ নিয়েও নিজের প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধকে’ সহায়তা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি মার্কিন প্রচেষ্টাকে ‘অসাধারণ’ বলে দাবি করেন। খবর আলজাজিরার।
আয়ারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কর্তৃক “ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে সহায়তা” সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, “গাজার কথা যখন বলেন, তখন জানবেন—আমরাই সেই আগুন নিভিয়েছিলাম এবং সব জিম্মিকে ফিরিয়ে এনেছিলাম। বর্তমানে গাজায় খুব একটা কিছু ঘটছে না।
ট্রাম্প বলেন, বিষয়টি সত্যিই অসাধারণ। নিহত জিম্মিদের বাবা-মায়েরাও জানতেন যে তাদের সন্তানরা মারা গেছে। তারা কেবল তাদের ছেলে বা মেয়েকে... ফিরে পেতে চেয়েছিলেন। আর শেষ পর্যন্ত আমরা তাদের প্রত্যেককেই ফিরিয়ে এনেছি।
তিনি আরো বলেন বলেন: “গাজার দিকে তাকালে দেখবেন, এখন অনেক ভালো সম্পর্ক গড়ে উঠছে। বিষয়টি বেশ চমৎকার। আমার মনে হয় আমরা দারুণ কাজ করেছি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবরের তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পরও থেমে থাকেনি ইসরাইলি হামলা। ওই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় নতুন করে অন্তত আরো ১ হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪ হাজার ৪২৯ জন। দিন কেবল দীর্ঘ হচ্ছে লাশের সারি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-bb877c-720x405.webp)