আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনে গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনে গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে গণহারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। রমজান মাস শুরু হওয়ার পর থেকে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এদের মধ্যে মধ্যে নারী, শিশু এবং ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন।

১৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইলি সেনাবাহিনী জেরুজালেমসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। রমজানের সাজসজ্জা নিষিদ্ধ এবং পবিত্র মাস উদ্‌যাপন সীমিত করেছে ইসরাইলি বাহিনী।

বিজ্ঞাপন

ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে বাধা দেয়। যদিও তাদের কাছে পূর্বে জারি করা অনুমতিপত্র ছিল।

অধিকার গোষ্ঠীর মতে, বর্তমানে ৯,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন, যার মধ্যে ৩৫০ জন শিশু।

সংগঠনটি জানায়, গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রায় আড়াই বছর ধরে হাজার হাজার বন্দিকে সামান্য খাবার দেয়ার নীতি গ্রহণ করেছে ইসরাইল। বন্দিদের জামাতে নামাজ পড়ার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। কিছু আটক কেন্দ্রে তাদের কুরআন পড়তে এবং নামাজ পড়তেও বাধা দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার কারণে অনেক ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন