ফ্লোটিলা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালি প্রধানমন্ত্রী

ফ্লোটিলা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না: ইতালি প্রধানমন্ত্রী

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না। আমার কাছে মনে হয়, এগুলো ইতালির জনগণের জন্য অনেক ভোগান্তি ডেকে আনবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ডেনমার্কে ইউরোপীয় ইউনিয়নের এক সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি ইতালিয় নাগরিকদের বিষয়ে তিনি বলেন, অবশ্যই আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে এই আটতকৃতরা যত তাড়াতাড়ি সম্ভব ইতালিতে ফিরে আসতে পারে।

ফ্লোটিলা আয়োজকদের মতে, মানবিক সহায়তাবাহী নৌবহরকে ইসরাইলি বাহিনী আটকায়। গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে তারা জাহাজগুলোতে ওঠে এবং যোগাযোগ ব্যবস্থা কেটে দেয়, সংকেতও জ্যাম করে দেয়। প্রথম ধাপে অন্তত ১৩টি জাহাজকে সমুদ্রে আটকানো হয়। সে সময় আয়োজক সাইফ আবু কাশেক জানান, আটক হওয়া নৌকাগুলোতে ৩৭টি দেশের ২০১ জনের বেশি কর্মী ছিলেন। তিনি জানান, প্রায় ৩০টি নৌকা ইসরাইলি সামরিক বাহিনীর বাধা এড়িয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। তবে এরপর একে একে জাহাজগুলো আটকে দেয় ইসারাইলি বাহিনী।

ফ্লোটিলার যাত্রা আগেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছিল, আর কর্মীদের আটক করার ঘটনায় বুধবার রাতে রোম, বুয়েনস আইরেস ও ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। দিনের শুরুতে অধিকারকর্মীরা জানিয়েছিলেন, তাদের নৌযাত্রা চলাকালীন অপরিচিত জাহাজ ও ড্রোন তাদের পিছু নিয়েছিল, যা উত্তেজনা আরো বাড়িয়ে দেয়।

এক বিবৃতিতে ফ্লোটিলা আয়োজকরা জানায়, ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলমা, সিরিয়াস ও আদারা নামের জাহাজসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক বোট আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী বেআইনিভাবে আটকে দেয়। তারা আরো অভিযোগ করে, ইসরাইলি নৌবাহিনী ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে, যাতে সাহায্যের জন্য কোনো বার্তা পাঠানো না যায় এবং সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন