হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে ইয়েমেন সরকার

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে ইয়েমেন সরকার
ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত দেশটির সরকার। রোববার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এ ঘোষণা দেন।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আজ প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো জাতীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।’

বিজ্ঞাপন

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার হুথিদের এই অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে। হুথিরা সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত তাইজ শহরের গুরুত্বপূর্ণ সরবরাহপথ দখল করে শহরটি ঘিরে ফেলেছে বলে জানিয়েছে নিরাপত্তা ও সামরিক সূত্র। গত ২৪ ঘণ্টায় তাইজ ও আশপাশের এলাকায় সংঘর্ষে ৭০ জনের বেশি নিহত হয়েছেন।

হুথিদের সাম্প্রতিক অভিযানে লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দাব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা সরকারের হাতছাড়া হয়েছে। একই সময়ে হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে নতুন এই সামরিক অভিযান দেশটির সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন