আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থাই–কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত ৭

আতিকুর রহমান নগরী

থাই–কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত ৭

সীমান্ত সংঘর্ষে থাই বাহিনীর মঙ্গলবার রাতভর গোলাবর্ষণে আরও দুইজন কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতের দু’দিনে এ নিয়ে দু’দেশে নিহত হয়েছেন ৭ জন। নিহত এই ৭ জনের মধ্যে ৬ জন কম্বোডিয়ার একজন থাইল্যান্ডের।

নমপেন থেকে এএফপি জানায়, থাই সামরিক বাহিনী মধ্যরাতের পর বানতেয় মিনচেই প্রদেশে গোলাবর্ষণ চালায়। এতে ন্যাশনাল রোড-৫৬ দিয়ে চলাচলকারী দুইজন বেসামরিক নিহত হন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানিয়েছিলেন, থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ প্রেয়াহ বিহার এবং ওদ্দার মিআনচে-তে কামানের গোলায় অন্তত চারজন বেসামরিক নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে থাই সেনাবাহিনী জানিয়েছে, রোববার নতুন সংঘাত শুরু হওয়ার পর তাদের একজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। উভয় দেশই নতুন সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে। সোমবার থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংক ব্যবহার করে।

সংঘাতের মূল কারণ হলো এই অঞ্চলের সীমান্ত নিয়ে শত বছরের পুরোনো বিরোধ, যা ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত হয়েছিল। উভয় দেশই সীমান্তবর্তী কিছু মন্দির এলাকার মালিকানা দাবি করছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন