মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ক্রমাগত বাড়ছে। শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৯৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪৮ ডলারে পৌঁছায়।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৫ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরান, ওমানের সঙ্গে সমন্বয় করে, ‘বৈরী’ দেশগুলোর জাহাজকে এ জলপথ ব্যবহার থেকে বিরত রাখার এবং নির্দেশনা অমান্য করলে বড় অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বাজারে তেলের দাম আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


